জানি না এইসব শুধুই একান্ত নিরিবিলি একলা থাকার কথা কিনা
তবু পড়ন্ত ডুবন্ত জলে ভেজা অঙ্কুর
তোমাকে না পারুক আমাকে পেরেছিলো কাঁদাতে
মর্মান্তিক সন্ধ্যে জুড়ে
রেল-স্টেশন এর মাঠ পেরিয়ে
হ্যালোজেনের নীল স্বাদ পেরিয়ে
একা স্তব্ধ দাড়িয়ে ছিলাম আমি
যেখানে পথ বেঁকে গেছে
তোমার পথ ঘুরে গেছে অন্যদিকে
মা ডাক শুনে বেঁচে ওঠা স্তব্ধ আগুন
কালো মেঘে ঢেকে যাওয়া সন্ধ্যের প্রদীপ
ষোলোশো জ্যোৎস্না ধুলো , ষোলোশো দ্বন্দ আর দ্বিধা
তোমার ভালো লাগা মফস্বল আর আমার শহর
তারপর
তারপর...
একরাশ কুয়াশা
ঝাপসা কাচ
শহর পেরতে গিয়ে তুমুল বারিশ
ভিজে বুঝলাম দেরি হয়ে গেছে বড়
তবু তবু...
অনেক অপেক্ষার পর
আজ পাওয়া কিছু অবসর
আমি মুঠোয় ধরে রাখিনি সময়
আর সময় কে চিটিয়ে রেখেছিলে তুমি নীল দরজায়
যারা আজ ও খবর রাখে কোনো এক কিশোরের নিঃসঙ্গ যাতায়াত
এক এক ধাপে ধাপে
বহু স্রোত ঠেলে আজ পৌঁছেছি তোমার সাজানো দরজায়
"সময়ে বলিনি, তাই অসময়ে জানাতে এলাম
ভালোবাসা জানাতে এলাম...।"
No comments:
Post a Comment